এবার ধর্ষণের দায়ে ফাঁসলেন মার্কিন টিভি উপস্থাপক এডওয়ার্ড হেনরি। তার বিরুদ্ধে অভিযোগটিও বেশ গুরুতর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আদালতে এ ঘটনায় মামলা করেছেন ফক্স বিজনেসের সাবেক সহযোগী প্রযোজক জেনিফার এক্সহার্ট এবং টেলিভিশনটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি ক্যাথি অ্যারিউ।
এক্সহার্ট অভিযোগ করেছেন, ২০১৭ সালে এক নারীকে হাতকড়া পরিয়ে হোটেলের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠার পর গত ১ জুলাই হেনরিকে চাকরিচ্যুত করা হয়। সেই নাম প্রকাশ না করা কর্মী হলেন এক্সহার্ট নিজেই।
ক্যাথির অভিযোগ, হেনরির হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনকি ফক্স নিউজের আরও কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছেন তিনি।
তবে ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেহেতু এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এদিকে হেনরি ২০১০ সালে বিয়ে করেছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।