ঝড়টির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯৩ কিলোমিটার। ক্যাটাগরি ৩ মাত্রার ঘূর্ণিঝড়টি কেন্দ্র থেকে ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে অথবা রোববার সকালে হাওয়াই অঙ্গরাজ্যে ঝড়টি আঘাত হানতে পারে।
এর প্রভাবে শক্তিশালী ঝড়ো বাতাস, জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টি হতে পারে। ডগলাসের মতোই আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় 'হানা' স্থানীয় সময় শনিবার টেক্সাসে আঘাত হানতে পারে বলেও জানিয়েছে মার্কিন হারিকেন সেন্টার।