ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভ্যন্তরীণ তিন রুটে বিমান চলাচল শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:55 PM

অভ্যন্তরীণ তিন রুটে বিমান চলাচল শুরু

অভ্যন্তরীণ তিন রুটে বিমান চলাচল শুরু

করোনায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বিমান চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিন রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, পরবর্তীতে যাত্রী চাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে। যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status