ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের ১৫ নাটকে ফারজানা রিক্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:19 PM

ঈদের ১৫ নাটকে ফারজানা রিক্তা

ঈদের ১৫ নাটকে ফারজানা রিক্তা

দীর্ঘদিন ঘরবন্দী সময় কাটিয়ে গেল মাসেই শুটিংয়ে ফিরেছেন মডেল ও অভিনেত্রী ফারজানা রিক্তা। আসছে ঈদকে ঘিরে এখন তুমুল ব্যস্ত রয়েছেন ‘আলতাবানু’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। আসছে ঈদে প্রায় এক ডজনেরও বেশি নাটকে দেখা যাবে তাকে।


করোনা পরিস্থিতি চিন্তা করে অনেকেই কাজে ফিরেননি। যারা ফিরেছেন তাঁদের মধ্যে এখন পর্যন্ত আসছে ঈদে সর্বোচ্চ নাটকে দেখা দিবেন রিক্রা। এই বিষয়ে তিনি বলেন, গেল মাসের ৫ তারিখ থেকে কাজ শুরু করি। দেশের যা পরিস্থিতি তাতে করে সবসময় ভয়ে থাকতে হয়। তারপরও কাজ করে যাচ্ছি। নিজেকে নিরাপদ রেখে খুবই সতকর্তা অবলম্বন করে শুটিং করছি।

জানা যায়, আসছে ঈদে প্রায় ১৫টি নাটকে দেখা যাবে রিক্তাকে। নাটকগুলোতে রিক্তার বিপরীতে দেখা যাবে জাহিদ হাসান, আ খ ম হাসান, মীর সাব্বির, আরফান আহমেদ, নয়ন বাবু, আমিরুল ইসলাম নয়ন প্রমুখকে।

ফারজানা রিক্তা বলেন, এবার করোনা পরিস্থিতি চিন্তা করে গল্পের প্রেক্ষাপট বদলে কাজ করেছি। গল্পে অনেক সময় নায়ক-নায়িকা পরস্পরের হাত ধরে থাকেন। কিন্তু এবার এসব বিষয় পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি সেটের পরিচালক খুবই সচেতন ছিলেন। কারণ তারা সবসময়ই চেয়েছেন শিল্পী বা অন্য কেউ যাতে করোনায় আক্রান্ত না হন।

রিক্তা অভিনীত ঈদে প্রচার হতে যাওয়া নাটকগুলোর মধ্যে রয়েছে সাত পর্বের ‘বিগ বস’, ‘আমি বাবা হতে চাই’, ‘শিয়াল বাড়ি’, ‘ডলার’, ‘জামাই আমার পয়সাওয়ালা’, ‘স্বপ্ন পুরুষ’, ‘হার্টলেস মঞ্জু’, ‘ধারের ভার’, ‘করোনা জামাই’, ‘থার্মোমিটার জামাই’, ‘লাভার জামাই’ , ‘আব্দুল বারেক জাপান যাবে’,

অমিতাভ রেজা পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা। তারপর অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে ‘কার্তুজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলতাবানু’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status