ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলঙ্কাকে পাশে পেতে যা করল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:03 PM

শ্রীলঙ্কাকে পাশে পেতে যা করল ভারত

শ্রীলঙ্কাকে পাশে পেতে যা করল ভারত

শ্রীলঙ্কায় আধিপত্য বিস্তার করেছে চীন। করোনা ভাইরাসের এই মহামারির সময়ে ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে আস্থা অর্জনের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় সুবিধা দেওয়া হয়েছে কলম্বোকে।
 
রিসার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার এই মুদ্রা চুক্তি ভবিষ্যতে ভারত থেকে লোন নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। এই সিদ্ধান্তের ফলে আগামীদিনে লোনে সুদের হার ওঠানামার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের শুরুর দিকে, দুই দেশের সরকারের তরফে শ্রীলঙ্কার ৮৪০ মিলিয়ন ডলার ধার ভারতকে মিটিয়ে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। জানা গিয়েছে, ভারতকে ধার মেটানোর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী আলোচনা জন্য অনুরোধ জানিয়েছে রাজপক্ষ সরকার।

শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন জানিয়েছে, এইরকম প্রচেষ্টা আগামীদিনেও চলতে থাকবে। নয়াদিল্লির তরফে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। তবে অতিমারি থেকে মুক্তি পেতে নেওয়া হবে নানা পদক্ষেপ।
 
লাদাখে চিনের সঙ্গে সঙ্ঘাতের ঢের আগে থেকেই ভারত মহাসাগরে চিনের গতিবিধিতে উদ্বিগ্ন ভারত। মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন বন্দরে তাদের উপস্থিতি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর কাছেও তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চিন বিরোধী চতুর্মুখী গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status