ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন তাহসান, শ্রাবন্তী ও রাইসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:30 PM

দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন তাহসান, শ্রাবন্তী ও রাইসা

দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন তাহসান, শ্রাবন্তী ও রাইসা

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিটি মুক্তি পায় গত বছর ৮ মার্চ। দর্শকমহলে দারুণ প্রশংসিত হয় ছবিটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন তাহসান খান ও ভারতের শ্রাবন্তী চ্যাটার্জী। আর রূপকথা’র চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিল শিশুশিল্পী রাইসা। এবার এই তারকাশিল্পীর সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবে দর্শকরা। সঙ্গে আরও থাকবেন অভিনেতা তাসকিন রহমান ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

শুধু তাই নয়, রূপালি পর্দার এই ছবিটি এবার দেখা যাবে টিভিতে। আর সে কারণেই তাদের নিয়ে এই আড্ডার আয়োজন করেছে আরটিভি কর্তৃপক্ষ। আগামীকাল আরটিভির ফেসবুক পেজে রাত ১১টায় এটি প্রচার হবে। আর ছবিটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে।

এদিকে, বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যদি একদিন’র সুবাদে নায়ক হিসেবে বড়পদায় পা রাখেন তাহসান। প্রথমে ২২টি হলে মুক্তি দেয়া হলেও দর্শক আগ্রহের কথা ভেবে ধাপে ধাপে বাড়ানো হয় এর হল সংখ্যা। এরপর ছবিটি মুক্তি দেওয়া হয় আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশে। ‘যদি একদিন’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম মোতাহের, রানী আহাদ, মাসুম বাসার, মিলি বাসার, নাজিবা বাশার, জি এম শহিদুল আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, এম এন ইউ রাজু, রেশমী নীলাঞ্জনা ঘোষ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status