ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দাদির উপস্থিতিতে দুই নাতনির সঙ্গে নোংরামি, দাদার কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 10:57 AM

দাদির উপস্থিতিতে দুই নাতনির সঙ্গে নোংরামি, দাদার কারাদণ্ড

দাদির উপস্থিতিতে দুই নাতনির সঙ্গে নোংরামি, দাদার কারাদণ্ড

বাড়িতে অন্য সদস্যদের অবর্তমানে নিজের দুই নাতনিকে ধর্ষণ এবং তাদের সামনে নগ্ন হয়ে ঘোরার দায়ে এক দাদাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, প্যারা শহরে ঘটনাটি ঘটেছে।

ষাটোর্ধ্ব ওই ব্যক্তির অবশ্য নাম প্রকাশ করা হয়নি। ধর্ষণ, যৌন হয়রানি ও শিশুদের সামনে নগ্ন হয়ে ঘোরার কারণে তাকে সাজা দিয়েছেন বিচারক। জানা গেছে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি যখন এ ধরনের অপরাধ করেন, তখন ভুক্তভোগীদের বয়স যথাক্রমে পাঁচ ও নয় বছর।

ওয়েস্টার্ন কেপ ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটির (এনপিএ) মুখপাত্র এরিক নাবাজালিলা জানিয়েছেন, ওই দুই শিশুর মা-বাবা বাড়িতে ছিল না। তবে তাদের দাদির উপস্থিতিতেই এ ধরনের কাণ্ড ঘটান ওই ব্যক্তি।

তিনি আরো বলেন, শুক্রবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত দাদার কাছে ছিল দুই শিশু। এরপর তারা মাকে কাছে পায়। তখন ৯ বছরের মেয়ে তার মাকে জানায়, দাদা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। ছোট বোনের সঙ্গেও একই আচরণ করেছে। এমনকি আমাদের সামনে নগ্ন হয়ে ঘুরেছে। দাদি তাতে কিছু বলেনি।

জানা গেছে, নাতনিদের সৎ দাদি ওই নারী। মেয়েদের কাছ থেকে সব জেনে পুলিশের কাছে  অভিযোগ করেন তাদের মা। এতদিন বিচার চলার পর অবশেষে রায় দিলেন বিচারক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status