ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিকৃত যৌনতার জেরে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 3:50 AM

বিকৃত যৌনতার জেরে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

বিকৃত যৌনতার জেরে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

প্রেমিক-প্রেমিকা দুজনই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন।  প্রেমিকের সঙ্গে শহরের একটি গেস্ট হাউজে একান্ত সময় কাটাতে গিয়েই ঘটে বিপত্তি। অসুস্থ বোধ করায় ভারতের দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রের খবর, যুবতীর মৃত্যুর কারণ যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ। এই ঘটনায় যুবতীর প্রেমিক মইজকে পুলিস আটক করেছে।

গেস্ট হাউজ সূত্রের খবর, মইজ ও তার প্রেমিকা অনলাইন অ্যাপের মাধ্যমে আলিপুরে একটি গেস্ট হাউজে ঘর ভাড়া নেন। গতকাল রবিবার দুপুর ১২ টা নাগাদ গেস্ট হাউজের একটি ঘরে তারা ওঠেন। রেজিস্টারে দুজনের বাড়ির ঠিকানা দেওয়া আছে বালি এলাকার। তারা ঘরে যাওয়ার পর খাবারের অর্ডার দিয়েছিলেন।
তদন্তকারীদের অনুমান, গেস্ট হাউজে দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বিকৃত যৌন মিলনের জেরেই যুবতির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। আটক মইজ যুবতীর বাড়িতে খবর দেন।

পুলিস সূত্রের খবর, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। চেতলা থানার পুলিস আটক মইজকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সমগ্র ঘটনার তদন্তে নেমেছে।

সম্পাদনা: এম আলমগীর
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status