ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সারা দেশের হাসপাতাল পরিদর্শনে ৪৫ সদস্যের কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 July, 2020, 11:19 PM

সারা দেশের হাসপাতাল পরিদর্শনে ৪৫ সদস্যের কমিটি

সারা দেশের হাসপাতাল পরিদর্শনে ৪৫ সদস্যের কমিটি

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ, আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সমন্বয় ও সারা দেশের হাসপাতালগুলোতে পরিদর্শনের লক্ষ্যে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে প্রতি মাসে একবার করে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-১ অধিশাখা) উপসচিব আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে। এছাড়াও সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর দিনে একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে গত ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন করে। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করলো স্বাস্থ্য মন্ত্রণালয়।

মনিটরিং টিম যা করবেন

১. প্রত্যেক টিম প্রতিমাসে কমপক্ষে একবার তাদের নামের পাশে উল্লেখিত জেলাসমূহের যে কোনো হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করবেন।

২. পরিদর্শনকালে অগ্রাধিকারের ভিত্তিতে নিন্মলিখিত বিষয়সমূহ পর্যবেক্ষণ করবেন।
ক. পরিষ্কার পরিচ্ছন্নতা
খ. যন্ত্রপাতি ব্যবহার
গ. নির্মাণ কাজ
ঘ. ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা
ঙ. সরবরাহকৃত খাদ্যের মান
চ. অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা

৩. জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণ ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবগণ সামগ্রিক বিষয়ে মনিটর করে প্রতিদিনে একটি সমন্বিত প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে ই-মেইলে দাখিল করবেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status