ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত হলো অক্সিজেন প্ল্যান্ট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 11:16 PM

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত হলো অক্সিজেন প্ল্যান্ট

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত হলো অক্সিজেন প্ল্যান্ট

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন।

শুক্রবার থেকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পাচ্ছেন রোগীরা। সরকারি অর্থায়ন ও শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সহযোগিতায় এ সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা সেবা চললেও সরকারের কোনো ‘সুনজর’ ছিল না। তবে

সম্প্রতি করোনা পরিস্থিতির পর থেকে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুক্ত করা হয়েছে ভেন্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ। বৃহস্পতিবার প্ল্যান্টটির সম্পূর্ণ কাজ শেষ হয়। এরই মধ্যে অক্সিজেন সাপ্লাইও শুরু হয়েছে।

জানা গেছে, স্বাভাবিক সময়ে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন ধারণ ক্ষমতা সংবলিত প্ল্যান্টটি একবার পূর্ণ করলে ২-৩ সপ্তাহ নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বেশি থাকায় এক সপ্তাহ বা তারও কম সময় ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে ৬ হাজার লিটার তরল অক্সিজেন দিয়ে চালু করা হয়েছে প্ল্যান্টটি। যা দিয়ে আগামী ৪-৫ দিন চলবে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২২ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করা হয়।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status