ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা আতঙ্কে ভেতরে মানুষ রেখেই বাড়ি সিলগালা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:30 PM

করোনা আতঙ্কে ভেতরে মানুষ রেখেই বাড়ি সিলগালা!

করোনা আতঙ্কে ভেতরে মানুষ রেখেই বাড়ি সিলগালা!

ভারতের বেঙ্গালুরুর একটি বাসায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে এমন খবর পেয়ে ওই বাসাসহ পাশের আরেকটি ফ্ল্যাট সিলগালা করে দেন স্থানীয় পৌরসভার কর্মীরা।  অথচ তাড়াহুড়োয় তাঁরা খেয়ালই করেননি যে ওই দুই বাসার বাসিন্দারা রয়ে গেছেন ঘরের ভেতরেই।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বেঙ্গালুরুর ডোমমালু এলাকার কাছে দুটি পাশাপাশি ফ্ল্যাটের দরজা সিল করার পর জানা যায়, ভেতরে আটকা পড়েছেন এক বৃদ্ধ দম্পতি ও  দুই শিশু। খবর পাওয়ার পর যদিও তড়িঘড়ি তাঁদের সে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

পরে ব্রাহাট বেঙ্গালুরু মহানগরা পালিকের (বিবিএমপি) কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ পৌরসভার ‘স্থানীয় কর্মীদের অতি উৎসাহের জন্য’ ক্ষমা চান। ফ্ল্যাটের ব্যারিকেডগুলো তৎক্ষণাৎ খুলে দিয়ে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার এক সপ্তাহের টানা লকডাউন শেষ হওয়ার পরও যাতে বেঙ্গালুরুতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, রাজ্যে কনটেইনমেন্ট জোনগুলোর বাইরে আর কোনো লকডাউন করা হবে না। কিন্তু যেখানে সংক্রমণের খবর মিলবে, সেখানে দ্রুত আক্রান্তের ঘরবাড়ি সিল করে দেওয়া হবে। ইয়েদুরাপ্পার সে নির্দেশকে বাস্তবে পরিণত করতে গিয়েই ওই ঘটনা ঘটে বলে মনে করছেন অনেকেই।

কর্ণাটকে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৭ জনের। ওই রাজ্যে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৮৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status