ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা টেস্ট করালেই পাবেন ১৮ হাজার টাকা, পজিটিভ হলে ৯০ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:23 PM

করোনা টেস্ট করালেই পাবেন ১৮ হাজার টাকা, পজিটিভ হলে ৯০ হাজার টাকা

করোনা টেস্ট করালেই পাবেন ১৮ হাজার টাকা, পজিটিভ হলে ৯০ হাজার টাকা

করোনা টেস্ট করাতে বিশ্বের অনেক দেশেই ফি দিতে হয়। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ায়। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে করোনা টেস্টে কোনো ফি তো লাগেই না, উল্টো টাকা দেয় সরকার।

সেখানে করোনা টেস্ট করালে পাওয়া যাবে নগদ ৩০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। আর যদি টেস্টের ফল পজিটিভ আসে তাহলে দেওয়া হবে ১৫০০ ডলার (প্রায় ৯০ হাজার টাকা)। এই টাকা দেওয়া হবে সরকারের তহবিল থেকে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এই টাকা পেতে হলে একটি শর্ত আছে। প্রাপককে অবশ্যই চাকরিজীবী হতে হবে এবং তাঁর হাতে ছুটি থাকা চলবে না। এ জন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে।

ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, কোভিড সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ড্যানিয়েল জানান, অনেক চাকরিজীবীই হাতে ছুটি নেই বলে করোনা পরীক্ষা করাচ্ছেন না। সংক্রমণের লক্ষণ থাকলেও না। তার উপর রিপোর্ট পজিটিভ এলে ছুটি নিতে হবে। আর আশঙ্কা থাকে ছুটি নিলে বেতন কাটা যাবে।

ড্যানিয়েলের ধারণা, হাতে নগদ টাকা পেলে এই চাকরিজীবীরা পরীক্ষা করাতে আগ্রহী হবেন। বেতন কাটার ভয়ে রোগ লুকিয়ে রাখবেন না।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status