ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০১৮ জন, মৃত্যু ৩০ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:01 PM

ভারতে ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০১৮ জন, মৃত্যু ৩০ হাজার

ভারতে ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০১৮ জন, মৃত্যু ৩০ হাজার

দিন দিন যেন আরো লাগামহীন হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি৷ হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷ পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে, একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে৷

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজারের বেশি মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখে পৌঁছে গেছে৷ কেবল আক্রান্তের সংখ্যা নয় পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে৷ সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত৷ দেশজুড়ে করোনায় ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কভিড- ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ হাজারের বেশি৷ অর্থাৎ, প্রত্যেক ঘণ্টায় প্রায় ২০১৮ জন আক্রান্ত৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২ লাখ ৮৮ হাজার যা গোটা বিশ্বের মোট আক্রান্তের ৮ শতাংশ৷

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৫৭ লাখ ২০ হাজার মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়৷ দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৭৫ হাজার ৩০১ জন। এরপরে আছে ব্রাজিল, দেশটিতে মোট আক্রান্ত ২২ লাখ ৯২ হাজার ২৮৬ জন৷ ভারত রয়েছে তৃতীয় স্থানে৷

কভিড- ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৫৫ জনের৷ মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮২১ জনের৷

এখনো পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়৷ দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২৫১ জনের। ব্রিটেনে ৪৫ হাজার ৫৫৪ জন, মেক্সিকোতে ৪১ হাজার ৯০৮ জন ও ইতালিতে ৩৫ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে চলতি সপ্তাহেই মৃতের সংখ্যার হিসেবে ইতালিকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত৷

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status