ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধর্ষণ! ধর্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 8:55 PM

ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধর্ষণ! ধর্ষক গ্রেপ্তার

ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধর্ষণ! ধর্ষক গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার রাতে ওই যুবককে আটকের পর ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন নির্যাতিত ওই গৃহবধূ।  অভিযুক্ত শিহাব উদ্দিন (২৩) উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মৃত মাসুম বিল্লাহর ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন।  এ সুযোগে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছিল। লোক লজ্জার ভয়ে এতদিন তা গোপন রেখেছিলেন ওই গৃহবধূ। একপর্যায়ে বাধ্য হয়ে থানা পুলিশের শরণাপন্ন হন তিনি।

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আল-মামুন সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে শিহাবকে আটক করা হয়েছে। শুক্রবার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status