ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রলের শিকার জাকারবার্গ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 7:44 PM

ট্রলের শিকার জাকারবার্গ

ট্রলের শিকার জাকারবার্গ

নানা কারণে আলোচনা সমালোচনায় থাকে সামাজিক মাধ্যম ফেসবুক। সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগের কারণে যখনই খবরের শিরোনাম হয় ফেসবুক তখনই প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠানতা মার্ক জাকারবার্গের নামও সামনে আসে।

এবার তার ব্যক্তিগত বিষয় নিয়েই ট্রল ও হাসাহাসি শুরু হয়েছে। সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের কাউআই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন মার্ক জাকারবার্গ। সেখানকার সমুদ্রে সার্ফিং করার আগে সূর্যের অতি বেগুনি রশ্মী থেকে বাঁচতে পুরো মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে নেন।

এক ফটোগ্রাফার তার সাদা মুখের ছবি তুলে ভাইরাল করে দেন। ব্যস, এ ছবি দিয়ে একের পর এক ট্রল করা হচ্ছে।

সার্ফিংয়ের সময় জাকারবার্গ টাইট ফিটিং সোয়েটশার্টও পরেছিলেন। এ নিয়েও চলছে হাসাহাসি। ছবিটি এডিট করে কোনো কোনো ব্যবহারকারী তার কাপড়ও বদলে দিয়েছেন। তবে দক্ষ সার্ফার এমিলি মিলারের মতে, সানস্কিন মেখে ঠিক কাজই করেছেন জাকারবার্গ।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status