ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউনে বিষপানে ছেলের মৃত্যু, শুনে দড়িতে ঝুললেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 4:53 PM

লকডাউনে বিষপানে ছেলের মৃত্যু, শুনে দড়িতে ঝুললেন বাবা

লকডাউনে বিষপানে ছেলের মৃত্যু, শুনে দড়িতে ঝুললেন বাবা

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে লকডাউনের কারণে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। হতাশায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। একই কারণে আত্মহত্যা করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ এলাকার এক যুবক। ছেলের আত্মহত্যার খবর শুনে দড়িতে ঝুলেছেন তার বাবা। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

দীপঙ্কর মালাকার নামের ওই যুবক একটি হোটেলে কাজ করতেন। লকডাউনে কাজ চলে যাওয়ায় বাড়ি ফিরে আসেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার খরচ, বাবা-মায়ের চিকিৎসার খরচ কীভাবে জোগাড় হবে তা বুঝতে পারছিলেন না তিনি। এ নিয়ে চরম হতাশায় ভুগছিলেন এই যুবক। এমন পরিস্থিতিতে তিনদিন আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দীপঙ্কর।

তিনি অসুস্থ হয়ে পড়তেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক।

প্রতিবেশীরা জানান, দীপঙ্করের মৃত্যুর খবর পাওয়া মাত্রই অদ্ভুতভাবে চুপ হয়ে যান তার বাবা। কান্নাকাটিও করেননি তিনি। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা আরও জানান, অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছিলেন ওই বৃদ্ধ। তবে অভাব থাকলেও সুখী ছিলেন তারা। কিন্তু ছেলের এই পরিণতি মানতে পারেননি তিনি। সেই কারণেই দড়িতে ঝুলে পড়েন তিনি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status