ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে করোনা কিটের পরীক্ষা চালাবে ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 4:06 PM

ভারতে করোনা কিটের পরীক্ষা চালাবে ইসরাইল

ভারতে করোনা কিটের পরীক্ষা চালাবে ইসরাইল

করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে র‌্যাপিড কিটের উন্নয়নে আগামী সপ্তাহে ভারত যাবেন ইসরাইলি বিজ্ঞানীদের একটি দল। শুক্রবার (২৪ জুলাই) ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের বিজ্ঞানীরা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে কাজ করবেন। কিট পরীক্ষার প্রথম ধাপ ইসরাইলে সম্পন্ন হয়েছে। শেষ ধাপের পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা হবে ভারতে। ওই কিটের মাধ্যমে মাত্র ১ মিনিটে করোনার পরীক্ষার ফল জানা যাবে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দূতাবাস।

আরো বলা হয়, ইসরাইলি পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সঙ্গে যৌথভাবে অভূতপূর্ব সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। শুক্রবার আক্রান্ত হয়েছে প্রায় ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী একদিনে যা সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ দিন মারা গেছে ৭৪০ জন। ভারতে মোট মৃত্যু ৩০ হাজার ৬ জনের বেশি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status