ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে চার্চে চার্চে অভিযান-ক্রুশ ধ্বংস, নেতাদের ছবি টানানোর নির্দেশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 3:52 PM

চীনে চার্চে চার্চে অভিযান-ক্রুশ ধ্বংস, নেতাদের ছবি টানানোর নির্দেশ!

চীনে চার্চে চার্চে অভিযান-ক্রুশ ধ্বংস, নেতাদের ছবি টানানোর নির্দেশ!

চীনা কর্তৃপক্ষ দেশটিতে খ্রিস্টানদের চার্চে থাকা ক্রুশ ধ্বংসের নির্দেশ দিয়েছে। এমনকি বাড়ি থেকে যীশুর ছবি সরিয়ে ফেলার আদেশ জারি করা হয়। এছাড়াও ধর্মীয় ছবি নামিয়ে কমিউনিস্ট নেতাদের ছবি টানাতে বলা হয়েছে।

দেশটির আনহুই, হেবেই ও ঝেজিয়াং প্রদেশে বিভিন্ন চার্চের ধর্মীয় নিদর্শন জোরপূর্বক ধ্বংস করে দিয়েছে কর্তৃপক্ষ।
শাংশি প্রদেশের এক কর্মকর্তারা ঘোষণা করেছেন, খ্রিস্টানদের বাড়িতে থাকা ধর্মীয় ছবি নামিয়ে সেখানে দেশটির বিপ্লবী কমিউনিস্ট নেতাদের ছবি টানাতে হবে।

এদিকে, হুয়াইনান প্রদেশের কর্মকর্তারা স্থানীয় শিওয়ান চার্চে প্রবেশ করে ক্রুশ ধ্বংস করেছেন। এক সপ্তাহ পূর্বে ওই ক্রুশ নামিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে। একই ঘটনা ঘটেছে ঝেজিয়াং প্রদেশের ইয়োংজিয়াতেও। সেখানে ১০০ কর্মী ও একটি ক্রেন পাঠিয়ে চার্চের ক্রুশ ধ্বংস করা হয়। এসময় তারা চার্চের মধ্যে ভাঙচুর চালায় এবং খ্রিস্টানদের শারিরীকভাবে নির্যাতন করে বলে অভিযোগ করে স্থানীয়রা।

চীনের কমিউনিস্ট সরকার বরাবরই বাস্তবিক চিন্তাধারার ওপর জোর দিয়ে থাকে এবং দেশটিতে এ জন্য ধর্ম পালন সহজ বিষয় নয়। এর আগেও মুসলিমসহ বিভিন্ন ধর্মের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। সূত্র: ডেইলি মেইল।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status