ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 July, 2020, 12:32 PM

দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর

দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা বেড়ে ভরি উঠেছে ৭২ হাজার ৭৮৩ টাকায়। বাজারে এই নতুন দাম কার্যকর হবে আজ থেকে।

দেশের বাজারে এর আগে কখনই এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। সংগঠনটির তথ্য, আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের সমন্বয় করে এই দাম ধার্য করা হয়।

নতুন মূল্যে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা।২১ ক্যারেটের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটে ৬০ হাজার ৮৮৬ টাকা আর প্রতিভরি সনাতন স্বর্ণের দাম পড়বে ৫০ হাজার ৫৬৩ টাকা।

তবে, রুপার দামের কোন পরিবর্তন হয়নি। প্রতিভরি রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে সব‌শেষ ২৩ জুন প্রতিভরি স্বর্ণে দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে বাজুস। সেসময় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৮৬৭ টাকা।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status