ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাল্টা জবাব, এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 11:48 AM

পাল্টা জবাব, এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন

পাল্টা জবাব, এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।  বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।  এবার চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিনের গবেষণা চুরির অভিযোগ নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে।  এর জেরে বুধবার ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে মার্কিন কর্তৃপক্ষ টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ।

চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার সকালে শিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন।
এদিন এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চেংদুতে মার্কিন কনস্যুলেট জেনারেলের সব ধরনের কার্যক্রম ও প্রক্রিয়ার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন।

সেই সঙ্গে কনস্যুলেটটির সব ধরনের বাণিজ্য এবং অন্যান্য কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়।।

একইদিন রাতে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গোপন নথি পুড়াতে গিয়ে আগুন লাগার এই ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার্কিন পুলিশ। তবে তাদেরকে কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পরদিন বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে  বন্ধের নির্দেশ দেয়।

এই ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার কড়া হুমকি দেয় চীন। এক দিন পরেই চেংদুর মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ আসল।

এদিকে বৃহস্পতিবার সান ফ্র্যান্সিসকোর চীনা কনস্যুলেট থেকে চারজন কর্মীকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দারা। ভিসায় চীনা সামরিক বাহিনীর পরিচয় গোপন করা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

মার্কিন প্রসিকিউটর জানান, যুক্তরাষ্ট্রে সামরিক বিজ্ঞানী পাঠানোর পরিকল্পনার অংশ হিসাবে কাজ করছে চীনের এসব নাগরিক।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status