ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর দেয়া আগুনে মারা গেলেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:34 PM

স্বামীর দেয়া আগুনে মারা গেলেন স্ত্রী

স্বামীর দেয়া আগুনে মারা গেলেন স্ত্রী

ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী জোসনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ জোসনা বেগম (২২) মারা যান।

জোসনা কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের রাশেদ মোল্যার স্ত্রী ও পার্শ্ববর্তী চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মল হাট এলাকার আবদুস ছালাম শেখের মেয়ে। ময়নাতদন্তের জন্য জোসনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হলেও পুলিশ কোনো আসামিকে আটক করতে পারেনি।
 
জোসনার ভাই জলিল শেখ জানান, গত দেড় বছর আগে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোরাদাহ গ্রামের লতিফ মোল্যার পুত্র রাশেদ মোল্যার সঙ্গে জোসনার বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা, সোয়া ভরি স্বর্ণ যৌতুক হিসেবে দেয়া হয়।

তিনি বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই আমার বোনকে অত্যাচার করতে থাকে রাশেদ। ছয় মাস আগে এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া লাগলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেন। এরপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে রাশেদ এবং তার ভাইসহ পরিবারের সবাই। রাশেদ ফের বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য স্ত্রী জোসনাকে চাপ দেয়।
 
টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে জোসনার উপর নেমে আসে চরম নির্যাতন। গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রাশেদ মোল্যা ও তার ভাই হাসিব মোল্যা কেরোসিন ঢেলে জোসনার শরীরে আগুন ধরিয়ে দেয়। জোসনার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ওইদিন বিকেলে অগ্নিদগ্ধ জোসনাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সাতদিন অগ্নিদগ্ধ জোসনা অসহ্য যন্ত্রণায় ভুগে অবশেষে বৃহস্পতিবার সকালে মারা যান।

এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, জোসনা মৃত্যুর বিষয়টি শুনেছি। আমরা আসামি ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status