ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাস্ক না পরলে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 8:27 PM

মাস্ক না পরলে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে

মাস্ক না পরলে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে

করোনাভাইরাসের তাণ্ডবে নাস্তানাবুদ পুরো বিশ্ব। ভাইরাসটির আতঙ্কে দিন কাটাচ্ছেন দাপুটে রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। দীর্ঘদিন ধরে মাস্ক পরতে অস্বীকার করেন ট্রাম্প। তবে মাস্ক পরে দেশবাসীকেও তা পরতে আহবান জানিয়েছেন তিনি। এবার আরেক দাপুটে রাষ্ট্রনায়ক কিম জং উনের প্রশাসন মাস্ক নিয়ে কঠিন আইন জারি করেছে। বাইরে মাস্কবিহীন কেউ ধরা পড়লেই বাধ্যতামূলক তিন মাসের জন্য শ্রমিক হতে হবে।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, মাস্ক বাধ্যতামূলক পরতেই হবে। মাস্ক না পরা অবস্থায় কেউ ধরা পড়লে তাকে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে। এ সময় কঠোর পরিশ্রম করতে হবে।

এরইমধ্যে স্কুল, কলেজ থেকে শিক্ষার্থী নিয়ে দল গঠন করেছে উত্তর কোরিয়ার সরকার। সেই দলগুলো পুলিশের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরবে। কেউ মাস্ক না পরে সড়কে বের হলেই সেই দলের সদস্যরা ধরবে। তারপর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।

উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তবে গত মাসে চীন সীমান্তের কয়েকটি এলাকায় করোনা আক্রান্ত রোগীর তথ্য মেলে। তারপরই সেখানকার স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছিল প্রশাসন।

এদিকে কিম জং উনের প্রশাসনের অদ্ভূত শাস্তি ঘোষণায় নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছে। তবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে আরো কঠোন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র-ডেইলি মেইল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status