ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার ২য় ঢেউ: ইরানে ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 7:38 PM

করোনার ২য় ঢেউ: ইরানে ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু

করোনার ২য় ঢেউ: ইরানে ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হয়েছে ইরান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরীক্ষায় আরও ২ হাজার ৬২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৩৪ জনে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৫ হাজার ৭৪ জন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেঝেন ২ লাখ ৪৭ হাজার ২৩০ জন। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ৩ হাজার ৬৬৭ জন। দেশজুড়ে ২০ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা।

নতুন করে করোনার সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পাওয়ায় ইরানে ব্যাপক আতঙ্ক তৈরি করা হয়েছে। যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতোমধ্যে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে করোনার ভয়াবহ প্রকোপ দেখা যায় ইরানে।

দেশটিতে প্রথম করোনায় একদিনে দু’জনের প্রাণহানি ঘটে রাজধানী তেহরান থেকে ১৪০ কিলোমিটার দূরের কোম শহরে। করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ১৫৮ জনের প্রাণহানি ঘটে গত ৪ এপ্রিল। পরে এই সংখ্যা সর্বনিম্ন ৩৪ জনে নেমে আসে ২৫ মে।

প্রথম ধাক্কা সামলে করোনার কারণে জারিকৃত লকডাউনে শিথিলতা আনা হয় জুনে। লকডাউন শিথিলের পর জুলাইয়ে আবারও সংক্রমণ এবং মৃত্যু বাড়তে শুরু করে। সংক্রমণের নতুন ঢেউ সামলাতে দেশটির সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে।

গত সপ্তাহে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী মাসগুলোতে দেশটির ৩ থেকে সাড়ে তিন কোটি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এছাড়া গত পাঁচ মাসে দেশটির অন্তত আড়াই কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status