ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৩৭ বছরের জীবনে ৯ ধর্ষণ! অতঃপর পরপারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 5:44 PM

৩৭ বছরের জীবনে ৯ ধর্ষণ! অতঃপর পরপারে

৩৭ বছরের জীবনে ৯ ধর্ষণ! অতঃপর পরপারে

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় তার বাসা। পুলিশের খাতায় থাকা তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে ৯টি। এ ছাড়া অস্ত্র, মাদকসহ আরো চারটি মামলা আছে। ১৩ মামলার এই আসামির নেশা ছিল ১০ বছরের কম বয়সী শিশুদের ফুসলিয়ে নির্জনে নিয়ে ধর্ষণ করা। এমন সিরিয়াল ধর্ষকের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’।

নিহত ধর্ষকের নাম বেলাল হোসেন দফাদার (৩৭)। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ডাবলুগঞ্জ গ্রামের মো. দেলোয়ার দফাদারের ছেলে। বাস করতেন চট্টগ্রাম মহনগরীতে। পেশা অটোরিকশাচালক। কিন্তু কয়েক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে একই কায়দায় শিশু ধর্ষণ করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে ৯টি।

এই ধর্ষকের মৃত্যুর সংবাদে স্বস্তি প্রকাশ করেছে ধর্ষিত এক শিশুর পরিবার। ওই পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ফুসলিয়ে অটোরিকশায় তুলে নির্জনে নিয়ে ধর্ষণ করে এই পাষণ্ড। তারপর পুনরায় বাড়ির কাছে এনে অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবার বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করে। তবে আদালতের বিচার পাওয়ার আগেই ‘বন্দুকযুদ্ধে’ অভিযুক্ত ধর্ষকের প্রাণ গেল।

বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিন্টন সরকার কালের কণ্ঠকে বলেন, বেলাল ছিল সিরিয়াল ধর্ষক। বায়েজিদ এবং আকবর শাহ থানায় তার বিরুদ্ধে ৯টি ধর্ষণের মামলা আছে। ২০১৬ সালে এক শিশুকে ধর্ষণের জন্য ফুসলিয়ে নির্জনে নেওয়ার পথে জনতার হাতে হয়েছিল। এরপর কারাগারে গিয়েছিল। শেষে জামিনে মুক্তি পেয়ে পুনরায় ধর্ষণের মতো জঘন্য কর্মে জড়িয়ে পড়ে।

ওসি প্রিটন সরকার বলেন, বেলাল একজন সিরিয়াল শিশু ধর্ষক। ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজনের বসবাস আছে এমন এলাকার শিশুদের ফুসলিয়ে নিয়ে গিয়ে সে ধর্ষণ করত।

বায়েজিদ ও আকবর শাহ থানায় বেলালের বিরুদ্ধে শিশু ধর্ষণের অন্তত ১২টি মামলা আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ২০১৬ সালে এক শিশুকে ‘ফুসলিয়ে নিয়ে’ যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে বেশকিছু দিন কারাগারে ছিলেন বেলাল। জামিনে ছাড়া পেয়ে আবার সে একই কাজে জড়িয়ে পড়ে। সর্বশেষ জুলাই মাসের ১২, ১৭ ও ২০ তারিখ অভিন্ন কৌশলে তিন শিশুকে ধর্ষণ করে। এমন অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। এরই মধ্যে খবর পাওয়া যায়, আসামি সমবায় আবাসিক এলাকায় সহযোগি অবস্থান করছে। এই তথ্যের পর অভিযান শুরু হলে আসামি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোঁড়ে। এই সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিশুদের পরিবার ও পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত পাঁচ মাসে পাঁচজন শিশুকে একই কায়দায় তুলে নেওয়া হয়। এদের মধ্যে চারজন ধর্ষণের শিকার হয়। সর্বশেষ ৫ জুলাই ধর্ষণের শিকার এক শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন আছে। ভুক্তভোগীদের বয়স ১০ বছরের কম। এদের মধ্যে তিনটি পরিবারের পক্ষ থেকে থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলার তদন্ত পর্যায়ে পুলিশ এলাকার কিছু সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের চিত্র পর্যালোচনা করে। সেখানে দেখা গেছে, শিশুদের অটোরিকশায় চালকের আসনের পাশে বসিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি। পরে নামিয়েও দিয়ে যায়।

তথ্য অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে টাকার লোভ দেখিয়ে অটোরিশার সামনে চালকের পাশের আসনে বসিয়ে নিয়ে যায় ওই সন্দেহজনক ব্যক্তি। পরে ওই ছাত্রীকে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওইদিন বিকেলে পুনরায় ওই ছাত্রীকে শান্তিনগর এলাকায় তাদের বাসার অদূরে এনে নামিয়ে দিয়ে যায়। পরে ছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করেন এবং থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

এই ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে চতুর্থ শ্রেণির আরেক ছাত্রীকে টাকার লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেয়। কিন্তু ওই গাড়ি জিইসির মোড় এলাকায় পৌঁছার পর ওই ছাত্রী গাড়ি থেকে নেমে পড়ে। ১১ জুন তৃতীয় শ্রেণির আরেক ছাত্রীকে তুলে নেয় ওই ব্যক্তি। সেই ছাত্রীও ধর্ষণের শিকার হয়। সর্বশেষ ৫ জুলাই ধর্ষণের শিকার হয় আরেক শিশু। এই ঘটনায় বায়েজিদ বোস্তমী থানায় মামলা হয়।


সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status