ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জেএমবির ৪ সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 4:44 PM

জেএমবির ৪ সদস্য গ্রেফতার

জেএমবির ৪ সদস্য গ্রেফতার

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮। বুধবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-৮’র বিশেষ দল।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের দক্ষিন শিয়ালকালীর মো. জিহাদুল ইসলাম (২৫), নরসিন্দির দিলারপুর গ্রামের মো. রাফী আহমেদ ভূঁইয়া (২৬), ইশ্বরদীর বাবুলচারা শাহপাড়ার মো. আল-আমিন (২২) এবং নোয়াখালীর মাদারতলীর আকবর হোসেন হৃদয় (২৩)।

র‌্যাব-৮ জানায়, গ্রেফতারকৃত মো. জিহাদুল ইসলাম ও মো. আল-আমিন বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এবং মো. রাফী আহমেদ ভূঁইয়া উবার/ পাঠাও এ রাইড শেয়ার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করার পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেস্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status