ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ড্র করেও স্বস্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 4:25 PM

ড্র করেও স্বস্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড

ড্র করেও স্বস্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড

আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে হবে। আপাতত সেই লক্ষ্য অর্জন হয়েছে। তবে ম্যানচেস্টার ইউনা্ইটেডের খেলা মন ভরাতে পারছে না সমর্থকদের।

সপ্তাহটা মন মতো হলো না রেড ডেভিলদের। এফএ কাপে চেলসির কাছে হারের পর, এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। তবে, এই ড্র'য়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে সোলশায়ারের দল।

লকডাউন শেষে মাঠে ফেরাটা সুখকর হয়েছে ইউনাইটেডের। পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে আছে রেড ডেভিলরা। অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্টহ্যামকে হারিয়ে, জায়গাটা আরেকটু দৃঢ় করার লক্ষ্য ছিলো জায়ান্টদের। শুরু থেকেই বেশ কিছু দারুণ আক্রমণ শানায় ম্যান ইউনাইটেড। ১৮ মিনিটে অল্পের জন্য ডেডলক ভাঙতে ব্যর্থ হন মার্শিয়াল। ৩৭ মিনিটে রাশফোর্ডের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ওয়েস্টহ্যাম গোলরক্ষক।

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে লিড নেয় দ্য হ্যামাররা। তবে, সমতায় ফিরতে দেরি করেনি ইউনাইটেড। ৫১ মিনিটে গোল করেন গ্রিনউড। অবনমনের শঙ্কা কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্টহ্যাম শেষদিকে চাপে রাখে রেড ডেভিলদের। তবে, গোলরক্ষক ডেভিড ডি হিয়ার সুবাদে রক্ষা পায় তারা।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status