ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ নয় যুক্তরাষ্ট্র: কানাডার আদালত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 2:55 PM

আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ নয় যুক্তরাষ্ট্র: কানাডার আদালত

আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ নয় যুক্তরাষ্ট্র: কানাডার আদালত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শরনার্থীদের আশ্রয়প্রার্থনা বিষয়ক একটি চুক্তি অসাংবিধানিক বলে রায় দিয়েছে কানাডার ফেডারেল ফেডারেল। আদালত বলেছে, যুক্তরাষ্ট্র শরনার্থীদের মানবাধিকার লঙ্ঘন করে বিধায় চুক্তিটি অবৈধ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ২০০৪ সাল থেকে বজায় রয়েছে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট। এই চুক্তির আওতায় কোনো আশ্রয়প্রত্যাশী প্রথম যে দেশে পৌঁছবে সেদেশেই আশ্রয়প্রার্থনার অনুরোধ করতে বাধ্য। কিন্তু বুধবার কানাডার ফেডারেল আদালতের এক বিচারক রায় দিয়েছেন, চুক্তিটি অসাংবিধানিক। কেননা, যুক্তরাষ্ট্র শরণার্থীদের কারাবন্দী করে রাখার আশঙ্কা রয়েছে।
কানাডার অভিবাসন অধিকারকর্মীদের জন্য এ রায় এক বিশাল জয়। কানাডার সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া শরণার্থীদের আইনজীবীরা চুক্তিটি চ্যালেঞ্জ করেছিল। তাদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্র আশ্রয়প্রত্যাশীদের জন্য নিরাপদ নয়।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য হওয়া শরণার্থী নাদিরা জামাল মুস্তফা আদালতকে জানান, সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর, নিঃসঙ্গ ও মানসিকভাবে পীড়াদায়ক।
কানাডিয়ান এসোসিয়েশন অব রিফিউজি লয়ার্স’র প্রেসিডেন্ট মরিন সিলকফ বলেন, আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র আশ্রয়প্রার্থীদের সঙ্গে কিরকম আচরণ করে। উল্লেখ্য, ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের উপর কঠোর দমন অভিযান চালিয়ে আসছে। এখন অবধি এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আশ্রয়প্রার্থনা করেছে ৫৮ হাজার মানুষ।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status