ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 2:16 PM

ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না’

ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না’

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি প্রথমবারের মতো ইরান সফরে গেছেন মঙ্গলবার।

তার এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আরব নিউজের।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মুস্তাফা আল কাদিমি ঘোষণা দেন, ইরানের ওপর হামলা করতে তার দেশের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।

হাসান রুহানি বলেন, মার্কিন বাহিনীর উপস্থিতির মধ্যে দুই আরব প্রতিবেশীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

দুই মাস আগে ইরাকের প্রধান হওয়ার পর মুস্তাফা আল কাদিমির এটিই প্রথম বিদেশ সফর।

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের পর তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গেও বৈঠক করবেন ইরাকি প্রধানমন্ত্রী।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মুস্তাফা আল কাদিমি ঘোষণা দেন, ইরানের ওপর হামলা করতে তার দেশের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।

অন্যদিকে হাসান রুহানি বলেন, ইরাকের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হতে দেবে না ইরান। এ অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status