ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সামান্য টাকার লোভে বোনের সঙ্গে অমানবিক কাজ করল ভাই।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:44 AM
সর্বশেষ আপডেট: Thursday, 23 July, 2020, 10:56 AM

সামান্য টাকার লোভে বোনের সঙ্গে অমানবিক কাজ করল ভাই।

সামান্য টাকার লোভে বোনের সঙ্গে অমানবিক কাজ করল ভাই।

১৩ বছর বয়সী বোনকে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে তারই সৎ‌ ভাই। মাত্র ২৭ হাজার রুপির বিনিময়ে বোনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় ঘটনাটি ঘটেছে। সেখানকার সিঙ্গারায়াকোন্ডার যৌনপল্লিতে অভিযান চালিয়ে মঙ্গলবার কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এরপর প্রকাশ্যে আসে পেছনের ঘটনা। পুলিশের কাছে দেওয়া বয়ানে মেয়েটি তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে।

গত ১৮ জুলাই ঘটনাটি ঘটে। তবে তখনো পুলিশের কাছে কোনো খবর ছিল না। নিজেকে বাঁচানোর মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল মেয়েটি। সে উপস্থিত বুদ্ধির জোরে ১০০ ডায়াল করে পুলিশের কাছে সাহায্য চায়। কান্দুকুর থানায় পুলিশ ইন্সপেক্টর বিজয় কুমার জানিয়েছেন, মেয়েটির ফোন ট্র্যাক করে পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে।

পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পর তার জন্ম হয়। কিন্তু বাবা ও মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ায় সে সৎ‌ ভাইয়ের কাছে গিয়ে থাকত।

পুলিশ জানতে পেরেছে, মেয়েটির বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এ ছাড়াও জমি নিয়ে বিবাদও ছিল। নেল্লোরের কাভালি থেকে শিশুটিকে নিয়ে যায় তার সৎ‌ ভাই ও ভাইয়ের স্ত্রী। তারা মেয়েটিকে সিঙ্গারায়াকোন্ডায় নিয়ে গিয়ে ২৭ হাজার রুপিতে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।

যদিও চুপ করে বসে ছিল না মেয়েটি। সে ক্রমাগত পালাবার পথ খুঁজতে থাকে। অবশেষে একটি মোবাইল পেয়ে সেখান থেকে ১০০ ডায়াল করে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় বিরাট পুলিশ।

সেখানে গিয়ে তারা মেয়েটিকে উদ্ধার করে। গ্রেফাতার করা হয় ওই বাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই বালিকা। তার কাছ থেকে বয়ান রেকর্ড করা হয়েছে। বর্তমানে কাউন্সিলিং দেওয়া হচ্ছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status