ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাজিলে আরও ভয়ঙ্কর করোনা, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:08 AM

ব্রাজিলে আরও ভয়ঙ্কর করোনা, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

ব্রাজিলে আরও ভয়ঙ্কর করোনা, একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা ব্রাজিল।  এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। বুধবার দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৮৬০ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। এর আগে গেল ১৯ জুন সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছিল। খবর সিএনএনের।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২ লাখ ২৭ হাজার ৫১৪ জন। ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে ১ হাজার ২৮৪ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭৭১ জন।

বুধবার যে ৬৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ব্রাজিলের সবচেয়ে ঘণবসতিপূর্ণ রাজ্য সাওপাওলোর ১৬ হাজার ৭৭৭ জন। যা রাজ্যটিতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মারা গেছে ৩৬১ জন। তাতে সাওপাওলোতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৩২ এ। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হয়েছেন। ১৫ দিন আগে তিনি আক্রান্ত হন। সাত দিনের মাথায় দ্বিতীয় টেস্টেও পজেটিভ হয়েছিলেন। আর ১৫ দিনের মাথায় মঙ্গলবার করা টেস্টে তৃতীয়বারের মতো পজিটিভ হন করোনাকে সাধারণ ফ্লু মনে করা প্রেসিডেন্ট।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status