ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তৃতীয়বারেও করোনা টেস্টে পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:03 AM

তৃতীয়বারেও করোনা টেস্টে পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট

তৃতীয়বারেও করোনা টেস্টে পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট

তৃতীয়বারের মতো করোনা পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর। ব্রাজিল সরকারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার (২১ জুলাই) তার দেহে তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

বিবৃতিতে আরও জানানো হয়, তৃতীয় বারের মতো করোনা পজিটিভ এলেও প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। বলসোনারোর বয়স এখস ৬৫। করোনার ক্ষেত্রে এ বয়সের মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। তবে তিনি সুস্থ আছেন।
জেইর বলসোনারো বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো আছি। আমার শরীর কোনো উপসর্গ নেই। প্রথম করোনা ধরার পর থেকে আমি ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছি। আমি কাউকে কোনো পরামর্শ দিচ্ছি না। আমাদের চিকিৎসকের পরামর্শে এ ওষুধ গ্রহণ করছি। আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করুন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status