|
সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল ক্যামেরা নিয়ে বাজারে অপো এ৯২
নতুন সময় ডেস্ক
|
![]() সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল ক্যামেরা নিয়ে বাজারে অপো এ৯২ অপো ‘এ’ সিরিজের এটিই প্রথম স্মার্টফোন যাতে রয়েছে পাঞ্চহোল ডিসপ্লে এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে থ্রিডি কোয়াড কার্ভ ডিজাইন। এর হাই রেজ্যুলেশনের নিও-ডিজাইনের পাতলা ডিসপ্লেতে ভিডিও কিংবা অনলাইন গেম খেলার দারুণ এক অভিজ্ঞতা পাওয়া যাবে। ১০৮০ পিক্সেলের এফএইচডি+ ডিসপ্লেতে আছে বিশেষ আই কেয়ার মোড যা অ্যাম্বিয়েন্সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের আলো সামঞ্জস্য করবে। অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে একটি ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি পোর্ট্রেট স্টাইল লেন্স। প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে স্লো মোশন ভিডিও করার সুবিধা ছাড়াও ক্যামেরাটি ৪কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে। ওয়াইড অ্যাঙ্গেলে অনন্য সব সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পা হোল ক্যামেরায় থাকছে অপোর উন্নত এআই বিউটিফিকেশন, সিন সিলেকশন। সারাদিনের স্মার্টফোন ব্যবহারের সুবিধার্থে অপো এ৯২-তে আছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় কাজের ফাঁকেও দ্রুত ফোন চার্জ দেওয়া যাবে। কোয়ালকমের ১১ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যামের সাথে অক্টাকোর জিপিইউ যেকোনো কাজে দেবে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতি। তাই ফোনটিতে একইসাথে একাধিক অ্যাপ এবং গেম খেলা যাবে কোনো ল্যাগ ছাড়াই। ফোনটিতে আছে বিশাল ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ, যা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বা দ্রুত ফাইল শেয়ারিং সহায়তা করবে। অপোর এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। অপো এ৯২ স্মার্টফোনটি কেনা যাবে ২২,৯৯০ টাকায়। অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সকল অপো আউটলেট এবং অনলাইন স্টোরে। স্মার্টফোনটি কিনে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। অফারটি চলবে ৩১ জুলাই, ২০২০ পর্যন্ত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
