ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পরিবারসহ আইসোলেশনে সৌরভ গাঙ্গুলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:40 PM

পরিবারসহ আইসোলেশনে সৌরভ গাঙ্গুলী

পরিবারসহ আইসোলেশনে সৌরভ গাঙ্গুলী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী। তার আরেক পরিচয় তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সচিব। এরই মধ্যে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এক বাড়িতেই থাকার কারণে সৌরভ গাঙ্গুলীসহ পরিবারের সকল সদস্যকেই এখন আইসোলেশনে থাকতে হবে বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরেই স্নেহাশিসের জ্বর ছিল। তাপমাত্রা ছিল ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট। গতকাল (বুধবার) তার লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে রিপোর্ট পজিটিভ আসে। তার পরই স্নেহাশিসকে এক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে করোনা সতর্কতা হিসেবে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে। গত ৮ জুলাই সৌরভের জন্মদিন ছিল। সেখানে পরিবারের সকল সদস্যই উপস্থিত ছিলেন। সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন সেটাও দেখা হচ্ছে। আগামীকাল (শুক্রবার) বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক থাকায় বাসা থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।

এর আগে স্নেহাশিসের স্ত্রী ও তার মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন স্নেহাশিসেরও করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন খোদ স্নেহাশিস। তবে এ বার তারও পজিটিভ রিপোর্ট এল।

     


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status