ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রাতের শহরে নগ্ন-মদ্যপ তরুণীর তাণ্ডব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:08 PM

রাতের শহরে নগ্ন-মদ্যপ তরুণীর তাণ্ডব

রাতের শহরে নগ্ন-মদ্যপ তরুণীর তাণ্ডব

রাত এগারোটা লকডাউনের জেরে ততক্ষণে নিশ্চুপ কলকাতা। এমন মায়াবী পরিবেশে হঠাৎ উত্তাল হয়ে উঠল অর্ধনগ্ন-মদ্যপ এক তরুণীর তাণ্ডবে। তাঁকে বাগে আনতে নাকানিচোবানি কলকাতা পুলিশের। ওই তরুণীর কাছ থেকে গালিগালাজ তো হজম করতেই হয়, তার সঙ্গে সপাটে চড়ও খেতে হয়েছে এক পুলিশ কর্মীকে।

ঘটনাটা কী?

পুলিশ জানাচ্ছে, মঙ্গলবার সন্ধেয় ময়দান চত্বরে এক পুরুষ সঙ্গীর সঙ্গে মদ্যপান করেন বছর আঠাশের ওই তরুণী। জানা গিয়েছে ভবানিপুর থানা এলাকার বাসিন্দা তিনি। পুরুষ সঙ্গীটি চলে গেলে ঘটনার সূত্রপাত। রাত বাড়তেই রেড রোডের কাছে অর্ধনগ্ন অবস্থায় তরুণী তাণ্ডব শুরু করেন। পথচারীর খবরে পৌঁছয় পুলিশ। কিন্তু ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে কালঘাম ছোটে কলকাতা পুলিসের। অভিযোগ, এলোপাথারি মারধর শুরু করে ওই তরুণী। বাপ-মা তুলে গালিগালাজ করেন বলে অভিযোগ। রাস্তা কোনও গাড়ি দেখলেই দিকভ্রান্তের মতো ছুটে যান ওই তরুণী।

ঘটনাস্থলে মহিলা পুলিশ না থাকায় তাঁকে বাগে আনতে পারছিলেন না পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় কন্ট্রোল রুমে। ঘণ্টা খানেকের মধ্যে এসে পৌঁছয় ছয়-ছ’টি পুলিসের গাড়ি। ঘটনাস্থলে পৌঁচ্ছন মহিলা পুলিশ-সমেত উর্ধ্বতন কর্তারাও। শুরু হয় মহিলার সঙ্গে ধস্তাধস্তি। শেষমেশ গাড়িতে মদ্যপ তরুণীকে তুলতে পেরে হাঁফ ছাড়ে বাঁচেন পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই তরুণীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরুষ সঙ্গীর খোঁজ চালানো হয়। ওই তরুণীর ভাই জানিয়েছেন, রাতেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁর দিদিকে। ওই তরুণীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানান তাঁর ভাই।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status