ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফাকা ফ্ল্যাটে অভিনেত্রীকে ধর্ষণ, অতপর..
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:43 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 9:49 PM

ফাকা ফ্ল্যাটে অভিনেত্রীকে ধর্ষণ, অতপরdiv class=

ফাকা ফ্ল্যাটে অভিনেত্রীকে ধর্ষণ, অতপর

এক টলিউড অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বছর ছাব্বিশের এক টলিউড অভিনেত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিনেত্রী আঙুল তুলেছেন তাঁরই প্রেমিকের দিকে। নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত ৫ জুলাইয়ের ঘটনা। ফ্ল্যাট ফাঁকা থাকায় ওই অভিনেত্রীকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিনেত্রীর অশ্লীল ছবি মোবাইলে ভিডিও করে রাখে তাঁর প্রেমিক।  

 কাউকে কিছু জানালে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, "এক আত্মহত্যা করার কথাও ভাবি।" শেষমেশ বুধবার যাদবপুর থানায় অভিযোগ করেন।

ঘটনার প্রেক্ষাপট বলতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ খানিকটা বছর। সালটা ২০০৯-১০- বন্ধুদের গ্রুপে আড্ডা দেওয়ার ফাঁকেই মধ্যমগ্রামের যুূবকের সঙ্গে পরিচয় হয় ওই অভিনেত্রীর। তিনি কল্যাণীর বাসিন্দা হলেও কর্মসূত্রে গল্ফগ্রিনের একটি বাড়িতে থাকতেন। এরপর আবারও একটি পার্টিতে তাঁদের দুজনের দেখা হয়। তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। ২০১৭ সালে অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেন পেশায় ব্যবসায়ী ওই যুবক। অভিযোগ, কিছুদিন পর থেকেই ওই যুবক ব্যবসার নাম করে তাঁর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। অনেকসময় তাঁকে মারধর করা হত বলেও অভিযোগ। সম্প্রতি ওই যুবককে ৩০ হাজার টাকা দিয়েছেন অভিনেত্রী।  

এরপরই ৫ জুলাইয়ের ঘটনা। ফাঁকা ফ্ল্যাটে অভিনেত্রীকে ধর্ষণ করে তাঁর অশ্লীল ভিডিও করে রাখেন ওই যুবক। অভিনেত্রী জানান, প্রথমে বেশ কয়েকদিন এতটাই বিপর্যস্ত ছিলেন তিনি যে আত্মহত্যার কথা মাথায় এসেছিল তাঁর। এরপর হিউম্যান রাইটসের সদস্যের সঙ্গে কথা বলেন। তাঁরাই তাঁর মনোবল বাড়িয়ে থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর পরীক্ষাও হয়। তদন্তে নেমেছে পুলিস।  

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status