ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চীনা বিমান কিনে ধরা নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 8:47 PM

চীনা বিমান কিনে ধরা নেপাল

চীনা বিমান কিনে ধরা নেপাল

সম্প্রতি বেইজিংয়ের কাছ থেকে ৬টি বিমান কিনেছিল নেপাল এয়ারলাইন্স। তবে ১৭ আসন বিশিষ্ট ওয়াই-১২ এবং ৫৬ আসন বিশিষ্ট এমএ-৬০ বিমানগুলো আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। অতিরিক্ত খরচের কারণেই এই বিমানগুলো চালাতে ব্যর্থ বলে বেইজিংকে জানিয়েছে কাঠমাণ্ডু।

কাঠমাণ্ডু পোস্টের খবরে বলা হয়েছে, প্রথমে চীনের কাছে এই বিমানগুলো 'উপহার' হিসেবে দিতে অনুরোধ করেছিল নেপাল। তবে তাতে রাজি হয়নি বেইজিং। যদিও এরপরও নেপাল সরকার কেন এই বিমানগুলো কিনতে গেল, তার ব্যাখ্যা মেলেনি।

নেপাল এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, 'বিমানগুলো নেপালের জন্য উপযুক্ত ছিল না। তবে দুই সরকারের মধ্যে চুক্তির জেরে জোর করে গ্রহণ করতে হয়েছে।'

ওই বিমান কর্মকর্তা জানান, 'চীনা বিমান কিনে ভুগতে হচ্ছে নেপালের এয়ারলাইন্সকে। এই বিমানগুলো ওড়ানো মানে, পানির মতো টাকা নষ্ট করা।'


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status