ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রী সারার বাড়িতেও করোনার হানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 12:24 PM

অভিনেত্রী সারার বাড়িতেও করোনার হানা

অভিনেত্রী সারার বাড়িতেও করোনার হানা

বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালক। তাই বর্তমানে মা অমৃতা সিং-সহ পুরো পরিবার যথাযথ নিয়ম মেনে চলছেন।

জি নিউজ জানায়, করোনা পরীক্ষার পরপরই গাড়ির চালককে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পাশাপাশি সারার পরিবারের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নিজেরসহ বাড়ির অন্য সদস্য ও কর্মীদের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান অভিনেত্রী সারা আলী খান।

তবে বাড়ির সবাই এই মুহূর্তে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন। সারা জানান, স্থানীয় পৌরসভার পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এর আগে রেখার বাংলোর এক নিরাপত্তা রক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর অভিনেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়। রেখারও করোনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন এই মুহূর্তে রয়েছেন নানাবতী হাসপাতালে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ, তবে বাড়িতেই তাদের চিকিৎসা করানো হচ্ছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status