ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কবরস্থানের পাশে পড়ে আছে বৃদ্ধের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 9:37 PM

কবরস্থানের পাশে পড়ে আছে বৃদ্ধের লাশ

কবরস্থানের পাশে পড়ে আছে বৃদ্ধের লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ইউনিয়নের ইজারকান্দি কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল জানান, লাশের চেহারা ও মাথা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কোন প্রাণি লাশটির চেহারা খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি ও কোমরে গামছা। রাতের কোন এক সময় হয়তো কেউ হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়দের সংবাদে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি এটি হত্যাকাণ্ড কিনা খুঁজে বের করা হচ্ছে। নিহতের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status