ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডে ফিরেছে ক্রিকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 9:28 PM

নিউজিল্যান্ডে ফিরেছে ক্রিকেট

নিউজিল্যান্ডে ফিরেছে ক্রিকেট

করোনাভাইরাস সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। সাউদাম্পটনে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে নতুন করে শুরু হলো আন্তর্জাতিক ক্রিকেট। অন্য দলগুলোও ক্রিকেটে ফেরার উদ্যোগ নিয়েছে। গত মাসেই ইংলিশদের সঙ্গে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ইংল্যান্ড গেছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়া দল অনুশীলন শুরু করেছে। আজ থেকে নিউজিল্যান্ডের শীর্ষ সারির ক্রিকেটাররাও লিংকনের হাইপারফরম্যান্স সেন্টারে দলগতভাবে অনুশীলন শুরু করলেন।

সোমবার নিউ জিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ছয়টি ক্যাম্প হবে জাতীয় দলের। ‘নিউজিল্যান্ডের শীর্ষ পুরুষ ও নারী ক্রিকেটাররা লিংকনের হাইপরফরম্যান্স সেন্টারে দলগতভাবে অনুশীলন শুরু করবে এই সপ্তাহে, যেটি আসন্ন শীতের মাস পর্যন্ত ছয়টি জাতীয় ক্যাম্পের প্রথমটি’।

এদিন অনুশীলন করেছেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, ম্যাট হেনরি ও ড্যারিল মিচেল। ১৯ জুলাই মাউন্ট মঙ্গানুইয়ে শুরু দ্বিতীয় ব্যাচের অনুশীলনে থাকবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

করোনায় সবচেয়ে কম আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দেশগুলির একটি নিউজিল্যান্ড। দেশটিতে ১৫০০-এর সামান্য বেশি করোনা আক্রান্ত মানুষের মধ্যে সুস্থ হয়ে গেছে ১৪০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা ২২।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status