ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সুশান্ত-স্বস্তিকার গোপন ভিডিও ভাইরাল (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 8:50 PM

সুশান্ত-স্বস্তিকার গোপন ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

সুশান্ত-স্বস্তিকার গোপন ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

গত মাসেই আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই আকস্মিক চলে যাওয়া এখনো মেনে নিতে পারছে না ভক্তরা। সেই সঙ্গে সুশান্তের সঙ্গে যারা কাজ করেছেন, তারাও ভুলতে পারছেন না তার স্মৃতি।

তেমনই একজন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি অভিনয় করেছেন সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’-তে। প্রাণোচ্ছল অভিনেতা সুশান্তের স্মৃতি রোমন্থন করে তিনি শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা গেছে, তার সঙ্গে নাচছেন সুশান্ত।

ভিডিও দেখেই বোঝা যায়, শুটিংয়ের ফাঁকে মজার ছলেই স্বস্তিকার সঙ্গে নেচেছেন সুশান্ত। তাদের নাচের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমার গান।

স্বস্তিকার শেয়ার করার পর ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। রীতিমত ভাইরাল হয়ে গেছে সুশান্ত ও স্বস্তিকার সেই ভিডিও।

উল্লেখ্য, সুশান্তের সঙ্গে আরো একটি সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি। সেটি ছিল দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’।






সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status