ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
লাজ ফার্মায় ভেজাল ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2020, 8:51 PM

লাজ ফার্মায় ভেজাল ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা

লাজ ফার্মায় ভেজাল ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা

ভেজাল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্তত ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত লাজ ফার্মায় যৌথ অভিযান চালায় র‍্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মানবজমিনকে জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টার এ অভিযানে অন্তত ৭৬ প্রকারের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সেইসঙ্গে নগদ ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

সম্পাদনা: এম আলমগীর

          

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status