ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নিজের সিদ্ধান্তকেই সঠিক বললেন স্টোকস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 7:21 PM

নিজের সিদ্ধান্তকেই সঠিক বললেন স্টোকস

নিজের সিদ্ধান্তকেই সঠিক বললেন স্টোকস

করোনাভাইরাসের সংকটের মাঠে ক্রিকেট ফেরার প্রথম ম্যাচেই হেরে বসলো ইংল্যান্ড। সাউদাম্পটনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা। তবে ম্যাচ শুরুর আগের ৩০ মিনিট থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ড শিবিরে। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের দু’টি সিদ্ধান্তকে নিয়ে সমালোচনায় মেতে উঠে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে নিজের সিদ্ধান্তকেই সঠিক বললেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস।

প্রথমটি ছিলো, টস জিতেও প্রথমে ব্যাট করা। আর দ্বিতীয়টি ছিলো টেস্টে  ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড সেরা একাদশে না থাকা।

তাই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে ঐতিহাসিক টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। তবে ম্যাচ জিতে মোক্ষম জবাব দেয়ার পরিকল্পনা ছিলো ইংলিশদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের সামনে অসহায় ছিলো ইংল্যান্ড। হার মানতে হয় স্বাগতিকদের।  

হারের পরও সমালোচিত দু’টি সিদ্ধান্ত সঠিক ছিলো বলে জানালেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। তিনি বলেন, ‘আমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক বলছি। আমাদের লক্ষ্য ছিলো বড় স্কোর করা। আর স্কোরবোর্ডে বড় স্কোর তুলতে পারার যথেষ্ট সামর্থ্য ছিল আমাদের ব্যাটসম্যানদের। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ভালো সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছে। দু’টি ইনিংসেই বড় জুটি গড়ার পথ তৈরি করেও আমরা পারিনি। যদি আমরা তা পারতাম, তবে ম্যাচের চিত্র পাল্টে যেত। ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে’।

আট বছর পর দেশের মাটিতে অনুষ্ঠিত টেস্টের একাদশে সুযোগ না পেয়ে সংবাদমাধ্যমে হতাশা-ক্ষোভ ঝেড়েছেন ব্রড। ব্রডের সেই হতাশার খবর সংবাদপত্রে পড়েছেন স্টোকস। তারপরও ব্রডকে বাদ দেয়ার সিদ্ধান্তকে সঠিক ছিলো, যেমন বলছেন, ঠিক তেমনটি এটিও বললেন- ব্রড যা বলেছে ঠিকই বলেছে। স্টোকস বলেন, ‘আমি যদি এটি নিয়ে দুঃখ প্রকাশ করি, তবে আমি মনে করি না অন্যদের কাছে সঠিক বার্তাটি যাবে। সে সংবাদমাধ্যমে যা বলেছে, ঠিক বলেছে। দারুণ সব কথা বলেছে ব্রড। নিজের আবেগকে দারুণভাবে প্রকাশ করেছে ব্রড। ১০০ টেস্ট খেলা, ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েও যে আবেগ প্রকাশ করেছে তা যদি সে না করতো তাহলেই আমি অবাক ও উদ্বিগ্ন হতাম। ব্রড দুর্দান্ত একজন বোলার, সে নিজেও জানে, আমরাও জানি। আশা করবো, ভবিষ্যতে সে আরও ভালো পারফরমেন্স করবে’।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status