ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান নয়, ভারতের মূল প্রতিদ্বন্দ্বী চীন: শরদ পওয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:14 PM

পাকিস্তান নয়, ভারতের মূল প্রতিদ্বন্দ্বী চীন: শরদ পওয়ার

পাকিস্তান নয়, ভারতের মূল প্রতিদ্বন্দ্বী চীন: শরদ পওয়ার

ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শরদ পওয়ার বলেছেন, পাকিস্তান নয়, ভারতের প্রধান প্রতিপক্ষ চীন। কিন্তু চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ভারতের উচিত হবে না। তিনি বলেন, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতি কখনো পরিবর্তন হয়নি। জহরলাল নেহরুর সময় থেকে শুরু করে ইন্দিরা গান্ধী এমনকি অটল বিহারি বাজপেয়ীর শাসনামলেও পররাষ্ট্র নীতিতে পরিবর্তন করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদি ভিন্ন অবস্থান নিয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে আমন্ত্রণ জানিয়েছেন। নিজের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন মোদি, কিন্তু তা কাজে আসেনি।

এনসিপি প্রধান মনে করেন, চীনের সঙ্গে ভারতের এই সমস্যা যুদ্ধের মাধ্যমে সমাধান সম্ভব নয়। তিনি বলেন, 'চীনের মোট সামরিক বাহিনীর ১০ ভাগের একভাগ আমাদের রয়েছে। আর এভাবে পিছিয়ে থেকে কখনও প্রতিবেশীর সঙ্গে সম্মুখ যুদ্ধের কথা চিন্তা করা উচিত নয়। এটা সত্য প্রয়োজনে যুদ্ধ করতে আমরা প্রস্তুত এবং তার জন্য যে কোন মূল্য দিতেও প্রস্তুত রয়েছি আমরা।
তিনি বলেন, 'যখন আমি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ১৯৯৩ সালে চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করি, সে এ বিষয়ে ধারণা দিয়েছিলো। তিনি বলেছিলেন, বর্তমানে প্রতিবেশী কারো সঙ্গে সংঘর্ষে যেতে চায়না চীন। তাদের লক্ষ ছিলো যুক্তরাষ্ট্র।

ভারতের সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রীর মতে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোভিড-১৯ মহামারী প্রেক্ষাপটে ভিন্নভাবে ভাবতে হবে মোদি সরকারকে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status