ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চীনের সঙ্গে উত্তেজনা, আন্দামানের দিকে নজর দিল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 4:38 PM

চীনের সঙ্গে উত্তেজনা, আন্দামানের দিকে নজর দিল ভারত

চীনের সঙ্গে উত্তেজনা, আন্দামানের দিকে নজর দিল ভারত

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতির মাঝেই এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। চীনের মোকাবেলায় ভারত মহাসাগরের উপর আন্দামান নিকোবরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লী।  

আন্দামান-নিকোবরে সেনার পরিকাঠামো ও সংখ্যা বৃদ্ধির বিষয়টি বহু দিন ধরেই আটকে ছিল বলে জানা গেছে কিন্তু লাদাখে চীনের আক্রমণাত্মক আচরণের জন্য এবার ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে ভারত।
২০০১ সালে প্রথম আন্দামান নিকোবর কমান্ড প্রতিষ্ঠিত হয়। এটিই এখনও পর্যন্ত ভারতের প্রথম এবং একমাত্র থিয়েটার কমান্ড, যেখানে আর্মি, বিমান বাহিনীর সেনা এবং নৌসেনা একটিই অপারেশনাল কমান্ডারের অধীনে রয়েছে।

ভারত মহাসাগরেরে উপর দিয়ে আন্দামান-নিকোবরের কাছ দিয়ে জ্বালানি তেল আমদানি করে চীন। সেই বিষয়টি মাথা রেখেই এবার আন্দামান-নিকোবর কমান্ডের গুরুত্ব বাড়ানো হচ্ছে। উত্তর আন্দামানের শিবপুরে নৌসেনার এয়ার স্টেশন আইএনএস কোহাসারের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে। প্রয়োজনে বড় যুদ্ধবিমান যাতে এখান থেকে কাজ করতে পারে, তার জন্য বাড়ানো হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সেনা কর্মকাণ্ড বাড়ানোর জন্য যে রোল-অন প্ল্যান নেওয়া হয়েছে, তাতে ১০ বছরের জন্য প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়ন করা হবে। আরও যুদ্ধবিমান, নৌজাহাজ ও সেনা এখানে মোতায়েন করা হবে। এই কাজে ৫ হাজার ৬৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে জানা গেছে। ২০২৭ সালের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সেনা পরিকাঠামো বৃদ্ধির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। এখানে আগামী বছরে যুদ্ধবিমানের স্থায়ী ঘাঁটি তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status