ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 3:07 PM

সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই

সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই

সাবেক মন্ত্রী, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ টি এম গিয়াস উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহিরাজিউন)। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।

আজ শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন জ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে সাবেক এই মন্ত্রীর জানাজা হবে। এরপর তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান শায়রুল।

মৃত্যুকালে গিয়াস উদ্দিন দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে, টি এম গিয়াস উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status