ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিএসএমএমইউ’র করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 2:26 PM

বিএসএমএমইউ’র করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু

বিএসএমএমইউ’র করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০তলা কেবিন ব্লকে স্থাপন করা হয়েছে করোনা ইউনিট। এরই মধ্যে সেখানে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে বিএসএমএমই ‘র করোনা ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। রোগীরা সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।

এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। এজন্য সেখানে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। এ কেবিন ব্লকে আমরা আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দিতে পারবো।

তিনি বলেন, কেবিন ব্লকের এ ইউনিট ছাড়াও বেতার ভবনকে বিএসএমএমইউ’র আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ১২০ জন রোগী থাকার সুযোগ রয়েছে। তবে আপাতত সেখানে সেন্ট্রাল অক্সিজেন করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে।

ডা. কনক কান্তি বড়ুয়া জাানন, রোগীরা আউটডোর থেকে নয়, সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন। তবে প্রথম দিন বলেই হয়তো ভর্তি হতে আসার রোগীর সংখ্যা কম। পরবর্তীতে তা বাড়তে পারে।

এ প্রসঙ্গে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কেবিন ব্লকের সপ্তম তলায় ২১টি আইসিইউ বেড আছে। এছাড়া অষ্টম তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। কেবিন ব্লকে ভর্তি রোগীদের এক, দুই, তিন ও চতুর্থ তলায় রাখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status