ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
হোল্ডারদের জার্সিতে থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 6:17 PM

হোল্ডারদের জার্সিতে থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা

হোল্ডারদের জার্সিতে থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে জার্সি উন্মোচন করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সম্প্রতি ক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের নির্মম মৃত্যুর পর সারাবিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। করোনা পরবর্তী প্রথম ক্রিকেট সিরিজে ক্যারিবীয়দের জার্সিতেও থাকছে বর্ণবাদ বিরোধী বার্তা।

জেসন হোল্ডারদের জার্সির কলারে লেখা থাকবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার প্রয়াত জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা ও তার হত্যকাণ্ডের প্রতিবাদ জানাতে এমন উদ্যোগ নিয়েছে ক্যারিবীয়রা। এ ব্যাপারে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, 'আমরা বিশ্বাস করি এ ব্যাপারে আমাদের সংহতি দেখানো উচিৎ ও সচেতনতা তৈরি করতে হবে।'

শুধু ক্রিকেটই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ২০টি দলের জার্সিতে এই লোগো ব্যবহার হবে। সেই লোগেটিই এবার ক্যারিবিয়ানদের জার্সিতে ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। অন্যদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে আসন্ন সিরিজে নিজেদের করণীয় নিয়ে এখনো আলোচনা করছে ইংলিশ ক্রিকেটাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status