ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১২ লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:59 AM
সর্বশেষ আপডেট: Monday, 29 June, 2020, 12:02 PM

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১২ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১২ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা 'মর্নিং বার্ড' নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে আড়াইশ' থেকে তিনশ' যাত্রী ছিল।  দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য এ স্থানীয়রা।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ঢাকায় আসছিল। শ্যামবাজার এলাকায় ভোলা থেকে আসা কর্ণফুলি ১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়।  এসময় রানিং সান লঞ্চটা ডুবে যায়।

লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। এছাড়াও নৌপুলিশ ও নৌবাহিনী কাজ করছে। উদ্ধার কাজে সহযোগিতা করতে নারায়ণগঞ্জ থেকে একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status