ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:19 AM

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, গত শুক্রবার(২৬ জুন) বাড়াবিল গ্রামের শহীদ আলী (৭৫) দোকান থেকে খাবার কিনে দেয়ার লোভ দেখিয়ে একই গ্রামের ৩ বছরের শিশুকে তার বাড়ীতে ধর্ষণের চেষ্টা করলে এ সময় মেয়েটির মা দেখে ফেলে পরে সে পালিয়ে যায়।

এ ঘটনা এলাকায় জানা জানি হলে গোটা গ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে মেয়েটির মা থানায় শহীদ আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (২৮ জুন) শাহজাদপুর থানার এসআই শাহজাহান জানান, ‘মেয়েটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছে তিনি আরও বলেন, শিশু কন্যার মায়ের দাবি তার পার্শ্ববর্তী পড়ে থাকা একটি ঘরের মধ্যে শহীদ আলীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শহীদ আলী দৌড়ে পালিয়ে যায়, পরে তার মেয়েকে ঘরে নিয়ে আসে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানায়, ঘটনা কতটুকু সত্য নাকি পূর্বে তাদের মধ্যে কোন বিরোধ আছে কি না যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ে করছে। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status