ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রণোদনার লোভে ভুয়া করোনা সনদ, শেষমেশ গোয়েন্দাদের জালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 11:26 PM

প্রণোদনার লোভে ভুয়া করোনা সনদ, শেষমেশ গোয়েন্দাদের জালে

প্রণোদনার লোভে ভুয়া করোনা সনদ, শেষমেশ গোয়েন্দাদের জালে

কভিড-১৯ পরীক্ষার ভুয়া পজেটিভ রিপোর্টসহ বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী (মেডিসিন ক্যারিয়ার) মো. কুতুবে রাব্বানীকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে মুগদা মেডিকেলের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এনএসআই।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সরকারি প্রণোদোনা পা‌ওয়ার আশায় রেলওয়ের ওই কর্মী মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডা. মৌসুমী সরকারের স্বাক্ষর নকল করে জাল সনদ তৈরি করেন।

অভিযান পরিচালনায় অংশ নেন এন‌এস‌আই-এর উপ-পরিচালক মো. ওয়ালিউল্যাহ, ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম ও ওয়াচার কনস্টেবল মো. আল আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status